নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরল একাদশ শতকের চোল আমলের দুর্মূল্য তাম্রলিপি, মোদির সফরে বড় কূটনৈতিক সাফল্য
১৭ মে : প্রায় এক হাজার বছর পুরনো চোল আমলের দুর্মূল্য তাম্রলিপি ফেরত দিল নেদারল্যান্ডস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস সফরের মধ্যেই এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ভারতের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনাকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছে কূটনৈতিক মহল। দুর্মূল্য এই ঐতিহ্য ফিরে পাওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, “প্রতিটি ভারতবাসীর…
