ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত, সেনা মোতায়েন বাড়ছে ২০২৭ পর্যন্ত

৪ সেপ্টেম্বর : ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের মোতায়েন ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এই পদক্ষেপকে সংঘাত মোকাবিলায় দীর্ঘমেয়াদি সামরিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এবং ১৯টি যুদ্ধজাহাজ…

Read More

নাইজেরিয়ায় পাইপলাইন থেকে তেল চুরির চেষ্টায় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩

৪ সেপ্টেম্বর: নাইজেরিয়ায় পাইপলাইন থেকে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের সময় বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও পরিবেশবাদী সংগঠন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশটির রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ দুর্ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সূত্রের…

Read More

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট

৩ সেপ্টেম্বর : ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তিত নামের একটি মানচিত্রের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলে, “এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের…

Read More

নেপাল : মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ৪ হাজার ৮৫৮ জন

২ সেপ্টেম্বর : নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। বুধবার ভোর ৫টা পর্যন্ত পাওয়া সর্বশেষ হিসাবে এ তথ্য জানিয়েছে নেপাল পুলিশ। এক সপ্তাহ ধরে চলা উদ্ধার অভিযানে হাজারো মানুষকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নেপাল পুলিশের…

Read More

মার্কিন হামলার জবাবে জর্ডান ও কুয়েতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

২ সেপ্টেম্বর : মার্কিন বিমান হামলার জবাবে জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ মার্কিন মেরিন সেনাদের ব্যারাক লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে জর্ডানের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জর্ডানের সামরিক…

Read More

দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন বিমান হামলা, বিয়ের অনুষ্ঠানে হামলায় হত চার

২ সেপ্টেম্বর: হরমুজ প্রণালি সংলগ্ন দক্ষিণ ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মঙ্গলবার নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাডার, বন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি একটি বিয়ের অনুষ্ঠানেও মার্কিন হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের দাবি, ওই হামলায় অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি জ্বালানি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ২৪…

Read More

এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২

১ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে দুই ব্যক্তিকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। হামলায় আহত ৩২ বছর বয়সী এক নারী পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেলে ওয়েস্ট ৪১তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। নিউইয়র্ক…

Read More

নেপাল : জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ৯৩ শ্রমিকের মিলছে না কোনও সন্ধান

১ সেপ্টেম্বর : নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর রসুয়া জেলার রসুয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা পড়ে থাকা ৯৩ শ্রমিকের এখনো কোনো সন্ধান মেলেনি। উদ্ধারকারী দল টানেলের ভেতরে তল্লাশি চালানোর পাশাপাশি থার্মাল ড্রোন ব্যবহার করেও নিখোঁজ শ্রমিকদের উপস্থিতির কোনো প্রমাণ খুঁজে পায়নি। সোমবার নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নেপালি সেনাবাহিনীর নেতৃত্বাধীন উদ্ধারকারী দল…

Read More

নেপালে ভয়াবহ বন্যা: ৬০ ঘণ্টার অভিযানে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৬ বছরের শিশু

৩১ আগস্ট : নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল ছয় বছরের এক শিশু। প্রায় ৫৫ থেকে ৬০ ঘণ্টা ধরে চলা কঠিন ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের পর অবশেষে শিশুটিকে জীবিত ও নিরাপদ অবস্থায় ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে শিশুটির বাবা-মায়ের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।…

Read More

নিউইয়র্কে মোহন ভাগবতের সফর ঘিরে বিক্ষোভ, পায়ে মোড়ালো জাতীয় পতাকা, পাল্টা প্রতিবাদ ভারতীয় বংশোদ্ভূতদের

৩১ আগস্ট: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের নিউইয়র্ক সফর ও নির্ধারিত বক্তব্যকে কেন্দ্র করে শনিবার ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থী সমর্থকেরা। বিক্ষোভকারীদের মূল আপত্তি ছিল আরএসএসের আদর্শ এবং সংখ্যালঘুদের বিষয়ে সংগঠনটির অবস্থানকে ঘিরে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে। বিক্ষোভের পর সামাজিক মাধ্যমে…

Read More