বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : অকালে প্রয়াত হলেন সোনাবাড়িঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা জেকে কম্পিউটার এর স্বত্বাধিকারী কামাল হোসেন লস্কর ওরফে দারা। মঙ্গলবার বেলা ১-১৪ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দুরারোগ্যে ভুগছিলেন। মাস তিনেক আগে ধরা পড়ে এই রোগ। চিকিৎসা চলাকালীন কাছাড় ক্যানসার হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই সহ আত্মীয়স্বজন। আজ, অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে আটটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করে বাজার কমিটির পক্ষে সুমিন কাঁনিয়াল, সমসুর উদ্দিন আহমদ, মল্লিক চৌধুরী, অপু মজুমদার, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর, এপি সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর সহ অনেকে।
দীর্ঘ বছর সোনাবাড়িঘাট বাজারের দ্বিতল ভবনে ব্যবসা চালিয়ে যান তিনি। অমায়িক ব্যবহারে মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন তিনি।



