হাইলাকান্দিতে নির্বাচনী মাসকট ‘ঢোলু’ উন্মোচন
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৯ মার্চ : রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন তাদের সরকারি মাসকট ‘ঢোলু’ উন্মোচন করেছে। রবিবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আনুষ্ঠানিক ভাবে ঢোলুর উন্মোচন করেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঢোলু’ হাইলাকান্দির সাধারণ মানুষের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। একই সঙ্গে…
