রংপুরে মোবাইল টাওয়ারে দুই নাবালক, চরম আতঙ্ক

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : রংপুর শান্তি পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। একটি মোবাইল টাওয়ারের উপর উঠে পড়ে দুই নাবালক। আচমকা এই দৃশ্য দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ ও এসডিআরএফ-কে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে SDRF এবং পুলিশ প্রশাসন। দীর্ঘ প্রচেষ্টার পর নিরাপদে দুই শিশুকে নিচে নামানো…

Read More

পরিতোষ পাল চৌধুরীর দশম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী স্মৃতি পর্ষদের

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ৬১’র বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর দশম প্রয়াণ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ। বৃহস্পতিবার শিলচর সুভাষ নগরে ৬১এর বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর দশম প্রয়াণ দিবস  উপলক্ষে আয়োজিত সভায় ৬১এর বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি রক্ষার্থে বিভিন্ন…

Read More

লোমহর্ষক হত্যাকাণ্ড পাথারকান্দিতে, স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক স্বামী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : পাথারকান্দি থানা অধীন এরালিগুলে এক লোমহর্ষক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে স্ত্রী খয়রুন নেসাকে হত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে শ্রীভূমির পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বান্দরকোনা জিপির এরালিগুল গ্রামে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও যৌতুক সংক্রান্ত বিবাদের জেরে এই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে…

Read More

বহুভাষিক দেশ হওয়ায় ভারতীয় পড়ুয়ারা ইউরোপ-আমেরিকায় এগিয়ে: শিক্ষামন্ত্রী

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ভারত একটি বহুভাষিক দেশ হওয়ায় আজ ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশগুলোতে ভারতীয় পড়ুয়ারা নানা ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। বৃহস্পতিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘রবিজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, উদ্যোগ গ্রহণ, সমস্যা সমাধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ছাত্রছাত্রীরা…

Read More

দুর্ঘটনার ক্ষতিপূরণ এক লক্ষ টাকা দাবি, আত্মহত্যার চেষ্টা অটো চালকের, মামলা

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : দুর্ঘটনার ক্ষতিপূরণ এক লক্ষ টাকা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আত্মহত্যার চেষ্টা অটো চালকের। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলকুড়ি ক্যাম্প এলাকায়। বুধবার এ ঘটনার পর যুবকের বোন রুবি নুনিয়া চারজন অভিযুক্ত করে ঘুংগুর পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন। তিনি এফআইআরে উল্লেখ করেন গত ১৩ জানুয়ারি শিলকুড়ি ডাকঘরে তার…

Read More

কেশব শোভা কুটিরের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন, সঙ্গীত-নৃত্যে মুখরিত স্কুল প্রাঙ্গণ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : কাঁঠাল রোডের বুধুরাইল এলাকায় অবস্থিত কেশব শোভা কুটির বিদ্যা মন্দিরের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণ আনন্দ ও উৎসবের আবহে রঙিন হয়ে ওঠে। ক্ষুদে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা যৌথভাবে সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করে অনুষ্ঠানের সুরময় সূচনা করেন। অনুষ্ঠানটি স্কুলের অগ্রগতির…

Read More

বিজেপিকে নয়, ইউডিএফকে উৎখাত করতেই মরিয়া কংগ্রেস : প্রতিক্রিয়া শাহাদত আহমদ চৌধুরীর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : এআইইউডিএফ বিধায়ক হাফিজ রফিকুল ইসলামের কংগ্রেস বিজেপিকে নয়, ইউডিএফকে উৎখাত করতে চায় মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় করিমগঞ্জ  কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দিল ইউডিএফকে উৎখাত করতে চায় শুধু কংগ্রেস নয়, চায় অসমের সচেতন জনগণ। সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফলই প্রমাণ করে দিয়েছে, ইউডিএফের রাজনীতি আজ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং তাদের ভোট…

Read More

শৈত্যপ্রবাহ সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার, কাছাড়ের বিদ্যালয়গুলিতে স্বাভাবিক সময়সূচি পুনর্বহাল

জনসংযোগ, শিলচর।  বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলচরস্থিত কাছাড় জেলা সার্কল (সিডিসি)-এর বিদ্যালয় পরিদর্শক ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের বিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, জেলায় বিরাজমান শীতল আবহাওয়ার কারণে বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণ সংক্রান্ত পূর্ববর্তী আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ আদেশ অনুযায়ী, কাছাড় জেলার অন্তর্গত সকল সরকারি, প্রাদেশিকীকৃত ও বেসরকারি নিম্ন প্রাথমিক (এলপি), উচ্চ…

Read More

শিলচর শঙ্করমঠে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরির জন্মবার্ষিকী ও মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৭তম জন্মবার্ষিকী এবং শিলচর শঙ্করমঠ ও মিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী তিনদিনব্যাপী নানান সনাতনী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু-সন্ত, পন্ডিত ও ভক্তবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানগুলো অত্যন্ত উদ্দীপক ছিল। প্রায় পাঁচশতাধিক ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। বুধবার শেষদিনে ব্রাহ্মমুহুর্তে…

Read More

শিক্ষক কর্মচারীদেরকে দ্বিচক্রযানে হেলমেট পরার নির্দেশ

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : হাইলাকান্দির স্কুল ইন্সপেক্টর এক বিজ্ঞপ্তিতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদেরকে তাদের দ্বিচক্রযান ব্যবহারের সময় হেলমেট পরিধান করার আবেদন জানিয়েছেন। চলতি সড়ক সুরক্ষা মাস পালন উপলক্ষে জেলার শিক্ষক ও  কর্মচারীদের সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। জেলার কলেজ এবং সব ধরনের স্কুলের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে…

Read More