সোনাবাড়িঘাটে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন নিউ ইয়ং স্টারের

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : যথাযোগ্য মর্যাদায় বীর পুরুষ স্বাীনতা আন্দোলনের আপসহীন বিপ্লবী নেতাজি সুভাসচন্দ্র বোসের ১৩০তম জন্মজয়ন্তী পালন করল সোনাবাড়িঘাটের বেসরকারি সংস্থা নিউ ইয়ং স্টার ক্লাব। শুক্রবার সকালে বাজার তেমাথায় নেতাজির প্রতিকৃতি বসিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের কর্মকর্তা সহ স্থানীয় জনগণ। এদিন প্রতিকৃতিতে মাল্যদান করেন ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন। এরপর কার্যালয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত…

Read More

জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ‘একটি কলি দু’টি পাতা’ ও ‘অরুণোদয়’ প্রকল্প সংক্রান্ত পর্যালোচনা সভা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমির জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প ‘একটি কলি দু’টি পাতা’ এবং ‘অরুণোদয়’ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সভায় সংশ্লিষ্ট প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি, মাঠপর্যায়ে বাস্তবায়নের অবস্থা এবং ভবিষ্যৎ…

Read More

‘কৌশল ভারত বিকশিত ভারত’-এর অধীনে শিক্ষানবিশের পাইলট উদ্যোগ নিয়ে শ্রীকোণায় সচেতনতা কর্মশালা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ভারত সরকারের ‘কৌশল ভারত বিকশিত ভারত’ লক্ষ্যাংশের অধীনে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে শিক্ষানবিশ খাতের অগ্রগতি ত্বরান্বিত করতে NAPS-এর বিশেষ পাইলট উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শ্রীকোণা আইটিআই অডিটোরিয়ামে এক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় স্থানীয় শিল্পপতি, প্রশাসক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভর ভারত গঠনের উপর…

Read More

শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্ম মহামহোৎসব উপলক্ষে বাজারিছড়ায় শ্রেয়-দীপনা উৎসব

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহামহোৎসব উদযাপনকে কেন্দ্র করে আধ্যাত্মিক উৎসবে মুখর হয়ে উঠতে চলেছে উত্তর ত্রিপুরার বাজারিছড়া। পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের আশীর্বাদে ও পূজ্যপাদ শ্রীশ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় আয়োজিত “শ্রেয়-দীপনা” উৎসব ঘিরে ইতিমধ্যেই ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শ্রীশ্রী…

Read More

প্রতিশ্রুতি রক্ষা করলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, নিজস্ব অর্থে রাস্তা সংস্কার

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পালংঘাট ব্লকের রূকনি ইস্ট গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর গ্রুপে শনিবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল স্থানীয় জনসাধারণ। গত উপনির্বাচনের সময় কংগ্রেসের টিকিট প্রত্যাশী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি নির্বাচনে পরাজিত হয়েও বাস্তবে রূপায়িত করে দেখালেন। উল্লেখ্য, উপনির্বাচনের প্রচারকালে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এলাকাবাসীর কাছে…

Read More

সরস্বতী পূজাকে ঘিরে শিলচরে উৎসবের আবহ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : সরস্বতী পূজাকে কেন্দ্র করে শিলচর শহরে সৃষ্টি হয়েছে এক অনন্য উৎসবের আবেগ। শীতের হালকা কুয়াশা ভেদ করে চারদিকে ছড়িয়ে পড়ছে উৎসবের সুবাস। শহরের স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি—রঙে রঙে সাজানো হচ্ছে মণ্ডপ, ফুটে উঠছে নতুন নতুন থিম, আর তার সঙ্গে তাল মিলিয়ে দেখা যাচ্ছে…

Read More

জিম্পাল সদস্যদের জন্য জাতীয় সংহতি সফরের সূচনা আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : আসাম রাইফেলসের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় জাতীয় সংহতি সফর (ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর) উপলক্ষে মণিপুরের জিরিবাম থেকে আগত জিরি ইমা মেইরা পাইবেই আপুনবা লুপ-এর ১৭ জন সদস্যের একটি দলকে অসমের শ্রীকোণা থেকে পতাকা উড়িয়ে যাত্রার সূচনা করান মেজর জেনারেল ইন্দরজিত সিং ভিন্দর, ইন্সপেক্টর জেনারেল, আসাম রাইফেলস (ইস্ট)। ১১ দিনব্যাপী এই সফরে…

Read More

সাংবাদিক ও শিক্ষার্থীদের পাশে রাজ্য সরকার : কৌশিক

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : কাছাড় জেলায় রাজ্য সরকারের দু’টি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগের সাক্ষী থাকল শিলচর। বৃহস্পতিবার শিলচরের বঙ্গ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে সরকারি স্বীকৃত সাংবাদিকদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। একই সঙ্গে অসম সরকারের আরোহন প্রকল্পের অধীনে শিক্ষার্থী ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে ট্যাবলেট পিসি বিতরণ করা…

Read More

শিলচর রামনুজ জুনিয়র কলেজে সরস্বতী পূজায় ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ থিম ছাত্রছাত্রীদের

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শিলচর রামনূজ জুনিয়র কলেজে দেবী সরস্বতীর পূজাকে কেন্দ্র করে এবার মাতৃশক্তির উপর গুরুত্ব দিয়ে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ থিম নিয়ে ছাত্রীরা বিভিন্ন অঙ্কন করছে। ছাত্ররাও এতে সহযোগিতা প্রদান করছে। কলেজের ছাত্রী রশনি সিং বলেন, “বিদ্যার দেবী সরস্বতী বন্দনার মাধ্যমেই সমগ্র শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে এখনও…

Read More

কল্যাণী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর ও সাকশন মেশিন দান জিসি কলেজের ১৯৭৯ সালের পিউ (বিজ্ঞান) প্রাক্তন ছাত্রদের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : গুরুচরণ কলেজের ১৯৭৯ সালের প্রাক্তন ছাত্ররা শ্রীকোণা স্থিত ঐতিহ্যবাহী সুন্দরী মোহন সেবা ভবনসহ কল্যাণী হাসপাতালে দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এর মধ্যে রয়েছে ৫ লিটারের পারফেক্সা অক্সিজেন কনসেনট্রেটর মেশিন এবং ওটিকা ডাবল বটল সাকশন ইলেকট্রিক মেশিন। এই মেশিনগুলো এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাসের (লক্ষ্মণ) হাতে…

Read More