রাখালখালের পারে শ্রীশ্রী জগন্নাথ আশ্রমে ২৩ নভেম্বর থেকে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : রাখালখালের পারস্থিত শ্রীশ্রী জগন্নাথ আশ্রমে আগামী ২৩ নভেম্বর থেকে তিনদিনব্যাপী তৃতীয় তম সর্বজনীন অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। ভুবনমঙ্গল রাসপূর্ণিমা তিথি উপলক্ষে আগামী ২৩ নভেম্বর সোমবার থেকে ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রীশ্রী জগন্নাথ আশ্রম অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন কমিটির পরিচালনায় আয়োজিত এই মহোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানে অধিবাস, পূজা-পার্বণ, নামসুধা বিতরণ এবং অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন থাকবে।

কীর্তন পরিবেশনায় অংশগ্রহণ করবে গৌর সুন্দর সম্প্রদায়, সুবল সখা সম্প্রদায়, গৌর কিশোর সম্প্রদায় এবং কৃষ্ণ ভক্ত সম্প্রদায়। আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও এলাকাবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে হরিনাম শ্রবণ এবং মহোৎসবের আনন্দে শামিল হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

কমিটির সভাপতি বিপুল পাল, সহ-সভাপতি শঙ্কর পাল ও অরুণ সোম, সম্পাদক  দীপক পাল, প্রদীপ পাল ও পার্থসারথি পাল, কোষাধ্যক্ষ মিশন পাল, রাকু শুক্লবৈদ্য, জিশন ভট্টাচার্য ও বুলবুল পাল। এছাড়াও গ্রামের সর্বস্তরের মানুষ এই মহোৎসব আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সক্রিয় সহযোগিতা, উপস্থিতিতে এই তৃতীয় তম অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহোৎসব সার্থক ও সুন্দর হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *