
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত জয় তুলে নিল বাঁশখালের ইয়ংস্টার ক্লাব। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে পরাজিত করে মাছখাল খাসি ক্লাবকে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে বাঁশখালের দলটি। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। ম্যাচে বাঁশখালের হয়ে জোড়া গোল করেন সামুয়া। খেলার ৪ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান সামুয়া। খেলার ৫৫ মিনিটে রেউবেন আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাঁশখালের সামুয়া। তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ভাগা লায়লাপুরের বিশিষ্ট ব্যবসায়ী জাবির হোসেন লস্কর। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন শামিম আহমেদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, সাহিদ চৌধুরী ও নিজাম উদ্দিন। আগামীকাল মুখোমুখি হবে রবিন কাইদেম অ্যাকাডেমি ও রানিঘাট জারইলতলা এফসি।





