baraktaranga.com

এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : মঙ্গলবার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এক আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী স্বাগত ভাষণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের…

Read More

বরাকবঙ্গের শহর আঞ্চলিক সমিতির নজরুল স্মরণ হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বরাকবঙ্গের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনের নতুন মঞ্চে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ নজরুল স্মরণ অনুষ্ঠান। কবিতা, আলোচনা, নজরুলগীতি ও নৃত্যের বর্ণময় পরিবেশনায় সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন। অনুষ্ঠানের আলোচনা সভায় নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনার…

Read More

৫৩ ঘণ্টা পর প্রত্যাহার ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক NH-306

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : অবশেষে ৫৩ ঘণ্টা পর প্রত্যাহার করা হলো বরাক উপত্যকার ট্রাকচালকদের অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলন। মিজোরামে অসমের পণ্যবাহী ট্রাকচালকদের হয়রানি এবং বালি বোঝাই ট্রাক চলাচলে বাধা দেওয়ার অভিযোগের স্থায়ী সমাধানের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের অবসান ঘটে মঙ্গলবার রাত ১১টা নাগাদ। ধলাই থানার কনফারেন্স হলে দুই রাজ্যের প্রশাসনের ঊর্ধ্বতন…

Read More

রাজেশ্বরপুর সমবায়ে ৫০ লক্ষ টাকা নয়ছয়, সাসপেন্ড কাছাড়ের ডিআরসিএস নাসির উদ্দিন আহমদ

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : রাজেশ্বরপুর সমবায় সমিতিতে প্রায় ৫০ লক্ষ টাকার আর্থিক তছরুপ ও অনিয়মের অভিযোগের জেরে কাছাড়ের ডেপুটি রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজ (DRCS) নাসির উদ্দিন আহমদকে সাসপেন্ড করা হয়েছে।জানা গেছে, নাসির উদ্দিন আহমেদ কাছাড়ের পাশাপাশি হাইলাকান্দি জেলারও দায়িত্বে ছিলেন। রাজেশ্বরপুর সমবায় সমিতির বিভিন্ন কার্যকলাপকে কেন্দ্র করে তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে…

Read More

বাজারিছড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : রাখালবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর বাজারিছড়া এলাকার শ্রীনগর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতার নাম রূপালি দাস (৩৬)। তাঁর স্বামী শ্যামল দাস। তিনি স্বামী ও তিন পুত্রকে নিয়ে শ্রীনগরে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের…

Read More

একই ঘর থেকে প্রেমিক যুগলের পচন ধরা দেহ উদ্ধার, উত্তর বনমালীপুরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : আগরতলা শহরের উত্তর বনমালীপুরের ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম সুমন দেববর্মা (৪০) ও প্রিয়া দেববর্মা (৩৯)। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে সুমন দেববর্মা ও প্রিয়া দেববর্মা লিভ-ইন…

Read More

শিলচর বাইপাসে বার্মিজ সুপারি উদ্ধার, গ্রেফতার এক

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর বাইপাস রোড থেকে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি উদ্ধার করল কাছাড় পুলিশ। অভিযানে একটি টাটা যোদ্ধা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় গাড়ি থেকে ৪৫টি বস্তায় মোট ২,২৫০ কেজি বার্মিজ সুপারি উদ্ধার করা হয়। ঘটনায়…

Read More

আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে  বিক্ষোভকারীদের প্রতিবাদ, দেওয়ালে গেরুয়া রং

১ সেপ্টেম্বর : মঙ্গলবার দুপুরে কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে কয়েকজন বিক্ষোভকারীকে গেরুয়া পাগড়ি পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা যায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তাঁদের মধ্যে একজন কার্যালয় ভবনের সামনের দেওয়ালে গেরুয়া রং লাগিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভের সময়…

Read More

শিলচর-আইজল জাতীয় সড়ক ঘুরলো না লরির চাকা, অব্যাহত আন্দোলন

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : চালকদের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলনের জেরে তৃতীয় দিনেও কার্যত অচল হয়ে রয়েছে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক। আন্দোলনের কারণে অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক ও লরি। আন্দোলনরত চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিজোরামে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অসমের চালকদের। একাধিকবার বিষয়টি প্রশাসনের…

Read More

ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের কাজ করে যাচ্ছে যোগী সম্মেলনী : কণাদ

তারাপুরে পণ্ডিত রাজমোহন নাথ কলাক্ষেত্রের ভবন নির্মাণের শিলান্যাস________ বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : নাথ যোগী সমাজ দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই সমাজের গৌরবময় ইতিহাস, স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় এবং মানবসেবার উজ্জ্বল পরম্পরা রয়েছে। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তোলা সকলের দায়িত্ব। মঙ্গলবার শিলচরে পণ্ডিত…

Read More