baraktaranga.com

এডিসি নির্বাচনে তিপ্রা মথার ঝড়, বিধ্বস্ত বিজেপি, ২৮টির মধ্যে ২৪ আসনে অভূতপূর্ব জয়

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : ত্রিপুরা এডিসি নির্বাচনে কার্যত ভরাডুবি শাসক দল বিজেপির। বিপুল জনসমর্থন নিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল তিপ্রা মথা। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই দাপটের সঙ্গে জয়ী হয়েছে দলটি। অন্যদিকে, মাত্র ৪টি আসনে জয় পেয়েছে বিজেপি, তাও কড়া প্রতিদ্বন্দ্বিতার পর। ফলাফল ঘোষণার পর স্পষ্ট, এডিসি এলাকায় তিপ্রা মথার প্রতি মানুষের আস্থা উল্লেখযোগ্য…

Read More

শিলচরে ‘নাদ বৃন্দ’-এর শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যা ২৭শে

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : ‘নাদ বৃন্দ’-এর উদ্যোগে আগামী ২৭ এপ্রিল বঙ্গভবন অডিটোরিয়ামে শাস্ত্রীয় সঙ্গীতসন্ধ্যার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে শুরু হবে। শুক্রবার আম্বিকাপট্টিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি বাসুদেব ভট্টাচার্য জানান, ২০২৬ সালে তাদের সংস্থা ২৪ বছর পূর্ণ করেছে। তিনি বলেন, পণ্ডিত কুমার বসুর তত্ত্বাবধানে প্রতি বছর নিয়মিত এই শাস্ত্রীয়…

Read More

নেইহডাউন জংশনে হেরোইনসহ যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : খাওজাওল পুলিশের তৎপরতায় নেইহডাউন জংশন থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার একটি অ্যারক্স স্কুটার আটক করে তল্লাশি চালানোর সময় এই সাফল্য আসে পুলিশের হাতে।ধৃত লালহ্রিয়াতপুইয়া (২৫), বাড়ি লুংলেই। তার কাছে থাকা একটি রুকস্যাক থেকে ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল…

Read More

রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিসে তীব্র উত্তেজনা, পুড়ল যানবাহন, গুলি, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : চিরাং জেলার রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী-পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেই ভারত-ভূটান সীমান্ত সংলগ্ন এই…

Read More

ন্যাশনাল স্কুল গেমসে সাফল্য বিপ্রজিৎ, জেনিথ ও দিবিজার

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : ৬৯তম ন্যাশনাল স্কুল গেমসে সফলভাবে মেন ড্রতে জায়গা করে নিয়েছে শিলচরের বিপ্রজিৎ, জেনিথ সিংহ ও দিবিজা। শিলচর, অসমের এই তিনজন প্রতিভাবান খেলোয়াড় বর্তমানে দিল্লির থ্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৬৯তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৬-এ কেন্দ্রীয় বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকা টেবিল টেনিস দলের প্রতিনিধিত্ব করছে। বুধবার বালক ও বালিকা উভয় অনূর্ধ্ব-১৪…

Read More

চিরাঙে বন দখল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, রুণীখাতা রেঞ্জ অফিস ঘেরাও

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : অসমের চিরাং জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় বনভূমি দখল ইস্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলের অভিযোগে আটক করা ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতা বনরক্ষীদের গাড়িতে হামলা চালায় এবং পাথর ছুড়ে গাড়ির ক্ষতি করে। উল্লেখযোগ্যভাবে,…

Read More

অসমে বাবরি মসজিদ তৈরির কথা বলার সাহস কেউ দেখাতে পারবে না : হিমন্ত

১৭ এপ্রিল : পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বাবরি মসজিদ প্রসঙ্গকে সামনে এনে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করেন এবং দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে এ ধরনের মন্তব্য বা…

Read More

ব্যক্তি আক্রমণে কলুষিত অসমের রাজনীতি

।। প্রদীপ দত্ত রায় ।।(লেখক প্রাক্তন ছাত্রনেতা ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)১৭ এপ্রিল : অসমের সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ক্রমে যেন কলুষিত হয়ে পড়ছে। এবারের নির্বাচনে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ গণতান্ত্রিক মর্যাদাকে কতটা হানি পৌঁছিয়েছে সেটা ভেবে দেখা প্রয়োজন। কোনও কোনও ক্ষেত্রে দেখা গেছে দলের চেয়ে যেন ব্যক্তি বড় হয়ে দাঁড়িয়েছে। আমরা এ যাবৎ কাল লক্ষ্য করে এসেছি…

Read More

ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান? ট্রাম্পের দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন জল্পনা

১৭ এপ্রিল : ইরান কি পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে সরে আসছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, তেহরান তাদের কাছে মজুত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম—যাকে তিনি ‘পারমাণবিক ধুলো’ বলে উল্লেখ করেন—তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে।…

Read More

শত্রুর যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত ইরান: সেনাপ্রধান

১৭ এপ্রিল : ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো নতুন শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। বৃহস্পতিবার তেহরানে দেওয়া বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ বলেন, সম্ভাব্য হামলার জবাবে ইরান পরিকল্পনা অনুযায়ী দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম। ইরানের সশস্ত্র বাহিনী যেকোনও নতুন শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এক…

Read More