baraktaranga.com

নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ জুন : দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করা হয়। রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথমবারের মতো বিপুল জনসমর্থন নিয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ করিমগঞ্জের সার্বিক…

Read More

দিল্লির তুঘলকাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নাবালিকাকে দিয়ে আগুন লাগানোর অভিযোগ

১৪ জুন : দক্ষিণ দিল্লির তুঘলকাবাদ এক্সটেনশন এলাকায় পাঁচতলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হলেও, দিল্লি পুলিশের তদন্তে উঠে এসেছে এটি ছিল সুপরিকল্পিত অপরাধ। এই ঘটনায় এক নাবালিকা-সহ মোট চারজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার ভোররাতে তুঘলকাবাদের একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে…

Read More

ব্রিটিশ আমলের ঐতিহ্যকে বিদায়, নতুন ড্রেস কোড ভারতীয় সেনাবাহিনীতে, রয়েছে বহু নিষেধাজ্ঞা

১৪ জুন : ভারতীয় সেনাবাহিনীর পোশাকে বড় বদল। এ বার থেকে ফর্মাল কোনও অনুষ্ঠানে গলা বন্ধ কোট বা জ্যাকেট পরতে পারবেন সেনা জওয়ানরা। একই সঙ্গে প্যারেডের সময়ে সেনা অফিসারদের সঙ্গে তলোয়ার রাখার নিয়মটিকেও ঐচ্ছিক করা হয়েছে। এ ছাড়াও তুলে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক পাউচ বেল্ট বা কোমর বন্ধনীর ব্যবহার। এ প্রসঙ্গে ভারতীয় সেনা বাহিনীর তরফে ‘আর্মি…

Read More

মসজিদের ভেতরে এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৪ জুন : মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করল দুর্বৃত্তরা। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের খুলনার দৌলতপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে। গুলিবিদ্ধ হয়েছেন লোকমান ও আলম নামে দুই মুসল্লি। লোকমান মসজিদের সম্পাদক বলে জানা যায়। রবিবার ভোর সাড়ে ৫টার পরে ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ…

Read More

আরব সাগরে ১,৩০০ কিলোমিটার সাঁতার কাটবেন এলভিস আলি হাজরিকা

বরাক তরঙ্গ, ১৪ জুন : একের পর এক নজির গড়ে আন্তর্জাতিক অঙ্গনে অসমের নাম উজ্জ্বল করে চলেছেন আন্তর্জাতিক সাঁতারু এলভিস আলি হাজরিকা। এবার তিনি আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে নতুন অভিযানের প্রস্তুতি নিয়েছেন।আরব সাগরে টানা দিন-রাত সাঁতার কেটে ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন এলভিসসহ চারজন সাঁতারু। আগামী ১৪ নভেম্বর মহারাষ্ট্রের মুম্বাই থেকে শুরু হবে…

Read More

শিলচরে মেডিল্যান্ড এক্সপ্রেসের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ১৪ জুন : শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষের উপস্থিতিতে মেডিল্যান্ড এক্সপ্রেসের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক দিকনির্দেশনার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের…

Read More

নেই পর্যাপ্ত ট্রেন, প্রতিবাদে ভাঙচুর-বিক্ষোভ পরীক্ষার্থীদের! পাটলিপুত্র স্টেশনে ধুন্ধুমার

১৪ জুন : বিহার পুলিশে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাটনা জংশনের কাছে পাটলিপুত্র স্টেশন। পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থার দাবিতে শনিবার রাতে বিশাল সংখ্যক পরীক্ষার্থী রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। জানা গিয়েছে, রবিবার বিহারে দুই শিফটে পুলিশ নিয়োগ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় বসার জন্য…

Read More

ম্যাকগিনের গোলে বিশ্বকাপে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়, ৩৬ বছরের অপেক্ষার অবসান

১৪ জুন : জন ম্যাকগিনের একমাত্র গোলে বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বমঞ্চে স্মরণীয় প্রত্যাবর্তন করেছে স্কটিশরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম জয় পেয়েই নকআউট পর্বের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দলটি। রবিবার সকালে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর ম্যাচে শুরু থেকেই…

Read More

মঙ্গলদৈয়ে হিট অ্যান্ড রান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৪ জুন : দরং জেলার মঙ্গলদৈর রাতে বঙলাগড় এলাকার ১৫ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত যুবকের নাম সফিকুল ইসলাম। তিনি মোয়ামারি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি অজ্ঞাতপরিচয় দ্রুতগামী যানবাহন সফিকুল ইসলামকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আঘাতের…

Read More

চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পুলিশের, গ্রেফতার কিয়াম-অভিজিৎ

বরাক তরঙ্গ, ১৪ জুন: শিলচর শহরের মেহেরপুর এলাকার একটি শিবমন্দিরে সংঘটিত চুরির ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে শিলচর পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল ঘুংগুর এলাকার বাসিন্দা আব্দুল বাসিত ওরফে কিয়াম (৩৭) এবং রংপুর শান্তিপাড়ার অভিজিৎ দাস ওরফে গান্ধী (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত…

Read More