কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন শিলচর, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ১৪ জুন : রবিবার সকালে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোড, বিলপার, শ্যামাপ্রসাদ রোডসহ একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির জলে রাস্তা ডুবে…
