baraktaranga.com

গুলির আঘাতের চিহ্ন নেই, দুর্ঘটনাতেই মৃত্যু: GMCH অধীক্ষক

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার রামানুজ গোস্বামীর মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এর অধীক্ষক। তিনি জানান, রামানুজের দেহে কোনও ধরনের গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। GMCH অধীক্ষক আরও জানান, রামানুজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে স্পষ্ট যে,…

Read More

কার্গিল যুদ্ধের বীর সেনানীকে পার্কিংয়ে মারধর! লোহার রডের আঘাতে ভাঙল হাত, মাথায় গুরুতর চোট

১৪ সেপ্টেম্বর : পার্কিং নিয়ে বচসার জেরে কর্গিল যুদ্ধের ঐতিহাসিক ‘অপারেশন সফেদ সাগর’-এর বীর সেনানী তথা বায়ুসেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অমিত গুপ্তাকে লোহার রড দিয়ে brutally মারধরের অভিযোগ উঠল। গুরুগ্রামের একটি বাণিজ্যিক চত্বরে সপরিবার খেতে গিয়ে এই নৃশংস অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে ম্যাগনাম গ্লোবাল…

Read More

গরিব-অসহায় মানুষের পাশে থাকা দরদী নেতাকে হারাল সমাজ : সৈয়দ মুফিদুল হোসেন মাদানি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর: প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের চারবারের প্রাক্তন বিধায়ক জননেতা সিদ্দেক আহমেদের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সেটেলমেন্টের প্রখ্যাত পীর সূফী সৈয়দ মুফিদুল হোসেন মাদানি। এক শোকবার্তায় তিনি সিদ্দেক আহমেদের জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। শোকবার্তায়…

Read More

আজ থেকে সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসব, সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধন

থাকছে নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : প্রতি বছরের মতো এবারও আজ সোমবার থেকে শুরু হচ্ছে সোনাই রোড সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গণেশ চতুর্থী মহোৎসব। শনিবার পর্যন্ত চলবে এই উৎসব। এ উপলক্ষে শিলচর লিঙ্ক রোড পয়েন্টে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ। সোমবার সন্ধ্যা ৭টায় মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের মহারাজ। পূজা…

Read More

‘দৈনন্দিন জীবন ও সংসারে পিতার ভূমিকা’ থাকছে এবারের বিশেষ থিম রাঙ্গিরখাড়ি দুর্গাপূজায়, খুঁটিপূজা সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শহিদ চণ্ডীচরণ রোড–হাসপাতাল রোড এলাকার রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজার খুঁটিপূজা সম্পন্ন হয়। খুঁটিপূজাকে কেন্দ্র করে পূজা কমিটির সদস্য, যুবক-যুবতী ও কচিকাঁচাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।পূজা কমিটি জানায়, এ বছর রাঙ্গিরখাড়ি সর্বজনীন দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হতে চলেছে ‘দৈনন্দিন জীবন ও সংসারে…

Read More

কাছাড়ের দিগরখাল চেকপোস্টে বিপুল পরিমাণ গাঁজা ও পুস্ত উদ্ধার, গ্রেফতার ৩

শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের কাছাড়ের দিগরখাল কালাইনছড়া নাকা চেকপোস্টে পৃথক অভিযানে বিপুল পরিমাণ পুস্ত ও সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে পুলিশ। দু’টি পৃথক ঘটনায় একদিকে একটি লরি থেকে ৬৯টি ব্যাগে ২,০৭০ কেজি পুস্ত উদ্ধার করা হয়, অন্যদিকে একটি গাড়ি থেকে ৩৭৯টি প্যাকেটে মোট ৩৫.১৫৯ কেজি সন্দেহভাজন গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায়…

Read More

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায়  দুই ছাত্রের মৃত্যু

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : ধেমাজির মরিধল কানিবিল ব্রিজে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। একটি দ্রুতগামী ডাম্পারের প্রচণ্ড ধাক্কায় নয়নজ্যোতি পাটোর এবং বিশ্বজিৎ লালুং নামের দুই ছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়। এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ছাত্র সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকেরা অভিযোগ করেছেন যে…

Read More

সিদ্দেক আহমেদের প্রতি শ্রদ্ধা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক সামিমের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : অসম সরকারের প্রাক্তন মন্ত্রী, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের চার বারের বিধায়ক ও বর্ষীয়াননেতা সিদ্দেক আহমেদের প্রয়াণে দক্ষিণ করিমগঞ্জসহ বৃহত্তর বরাক উপত্যকার রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকাল ৮টা ১০ মিনিটে বরাইগ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শেষবারের…

Read More

হাইলাকান্দিতে বিজ্ঞান সমিতির মেধা পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ১,৫৫১ পড়ুয়া

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : ব্যাপক সাড়ার মধ্য দিয়ে রবিবার হাইলাকান্দিতে সম্পন্ন হল আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার আয়োজিত ২৪তম সায়েন্স মেরিট টেস্ট। জেলার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত এই মেধা পরীক্ষায় মোট ১,৫৫১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সমিতির জেলা সভাপতি ড. দেবাশিস গুহ ঠাকুরতা এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. অসীম কল্যাণ জানান, জেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা…

Read More

পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে স্ত্রী হত্যায় অভিযুক্ত রামানুজের মৃত্যু, মরদেহ সমঝে নেবে না পরিবার

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার রামানুজ গোস্বামীর মৃত্যু হয়েছে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টার সময়। সোমবার ভোররাতে গুয়াহাটির নরকাসুর পাহাড় থেকে পড়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। জানা যায়, স্ত্রী হত্যার মামলায় হাতিগাঁও পুলিশের হেফাজতে ছিলেন রামানুজ। তাঁর সাত দিনের পুলিশি হেফাজতের মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী…

Read More