বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : এবার লামডিং-বদরপুর পাহাড় লাইনে লাইনচ্যুত হল পণ্যবাহী ট্রেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনটির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়েছে বান্দরখাল ও দামছড়ার মধ্যবর্তী একটি টানেলের ভেতরে। ঘটনার খবর পেয়ে বদরপুর থেকে উদ্ধারকারী দল ও উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হওয়ার কথা।
পাহাড় লাইনে টানেলের ভেতর লাইনচ্যুত তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন



