baraktaranga.com

‘নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট ২০২৬, গবেষণাপত্র আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর আয়োজিত নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট-২০২৬ উপলক্ষে গবেষণাপত্র আহ্বান করেছে। ‘বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের কর্মসূচিতে উত্তর-পূর্ব ভারত: উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও সবুজ রূপান্তর’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের টেকসই উন্নয়ন, উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং সবুজ রূপান্তর নিয়ে আন্তঃবিষয়ক আলোচনা আরও জোরদার করা।…

Read More

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, কেন্দ্র-রাজ্য সমন্বয়ে ত্রাণে জোর

২৮ জুলাই : অসমের বিভিন্ন লোকসভা কেন্দ্রের সাংসদদের সঙ্গে বৈঠক করে রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের বর্তমান অবস্থা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কেন্দ্র সরকার…

Read More

বন্যা দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রম দলের

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান, উদ্ধার অভিযান, খাদ্যসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ, চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দলটি দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানান,…

Read More

কাছাড়ে তিন পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৭

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ জুলাই : কাছাড় জেলায় পুলিশের তিনটি পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হেরোইন, গাঁজা ও বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। অভিযানে মোট সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ থেকে ৮.৫ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশকান্দি আউটপোস্টের অধীন উজান-তারাপুর এলাকায় তল্লাশির সময়…

Read More

মোদির ফেসবুক ভিডিও ব্লক করার জন্য ক্ষমা চেয়েছে মেটা, জানাল সূত্র

২৮ জুলাই : ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও কিছু সময়ের জন্য ব্লক হয়ে যাওয়ার ঘটনায় মেটা সরকারের কাছে ক্ষমা চেয়েছে এবং সংস্থাটি এই অপসারণের কারণ হিসেবে একটি প্রযুক্তিগত ত্রুটিকে উল্লেখ করেছে। মেটার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ভুলবশত বিষয়বস্তুটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে তা পুনরুদ্ধার করা হয়েছে।’ সূত্রমতে, সরকার ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে…

Read More

আমড়াঘাটে সোনাই নদীর ঘাট থেকে অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ উদ্ধার

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৮ জুলাই : আমড়াঘাটের শনিমন্দির সংলগ্ন সোনাই নদীর ঘাট থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর ঘাটে মরদেহটি দেখতে পেয়ে কচুদরম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত শুরু করে। মৃত মহিলার পরিচয়…

Read More

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর ‘বেইলি’

২৮ জুলাই : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ‘বেইলি’ নামে একটি পোষ্য কুকুরকে। দীর্ঘ ২৯ দিন খাবার ও পানীয় ছাড়াই কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকে থেকেও তার বেঁচে ফেরা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই এই ঘটনাকে অলৌকিক বলেই মনে করছেন। উদ্ধারকারী দলের সদস্যরা জানান, গত সপ্তাহে উদ্ধার…

Read More

পূর্বোত্তর মিজোরামে টানা বৃষ্টিতে সড়কের ব্যাপক ক্ষতি, ভৈরবি রুটে বাস-ট্যাক্সি পরিষেবা সাময়িক বন্ধ

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরামের ভৈরবিগামী ৬ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে পাংবালকাউন পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়ায় ওই রুটে যাত্রীবাহী বাস, ম্যাক্সিক্যাব ও ট্যাক্সি পরিষেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্রে জানা গেছে, সড়কের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল অত্যন্ত…

Read More

বরাকে হাইকোর্টের বেঞ্চ, গুয়াহাটি বারের সমর্থন আদায় খুবই জরুরী

।। প্রদীপ দত্তরায় ।।(লেখক প্রাক্তন ছাত্রনেতা ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী)২৮ জুলাই : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি দীর্ঘদিনের। কিন্তু এই দাবি আদায়ের জন্য যে পথ গ্রহণ করা উচিত তা এতদিন করা হয়নি। ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইশতেহারে ডিব্রুগড় এবং শিলচরের হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। এর কারণ হলো বিচার ব্যবস্থার সুফল…

Read More

ভূমিধসের নিহতদের স্মরণে মোনে প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : নাগাল্যান্ডের মোন টাউনের ডিফেন্স কলোনিতে সংঘটিত ভয়াবহ ভূমিধসে নিহতদের স্মরণে রবিবার কনিয়াক ব্যাপ্টিস্ট চার্চ মোন (KBCM)-এর উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।ডিআইপিআর (DIPR)-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোন জেলার ডেপুটি কমিশনার ভেন্যেই কোনিয়াক এই উদ্যোগের জন্য কেবিসিএম-কে ধন্যবাদ জানান। তিনি নিহত…

Read More