baraktaranga.com

মাত্র দুই বছর বয়সেই ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম, শ্রীভূমির গর্ব জেস্বিতা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অসাধারণ মেধা ও বিস্ময়কর স্মৃতিশক্তির জোরে মাত্র দুই বছর বয়সেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ (IBR Achiever) নিজের নাম তুলে নজির গড়ল শ্রীভূমি জেলার বদরপুরের ছোট্ট কন্যা জেস্বিতা রায়। এত অল্প বয়সে এই বিরল সাফল্যে শুধু পরিবার নয়, গোটা জেলা তথা অসম জুড়েই আনন্দের আবহ তৈরি হয়েছে। সাধারণত এই…

Read More

দ্বিতীয় দফায় ৯২% ছাড়াল ভোট, শীর্ষে পূর্ব বর্ধমান, পিছিয়ে কলকাতা

২৯ এপ্রিল : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় নজরকাড়া ভোটদানের ছবি সামনে এসেছে। সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টা পর্যন্ত গড় ভোটের হার পৌঁছেছে ৯২.৪৭ শতাংশে। যদিও চূড়ান্ত হিসেব আরও বাড়তে পারে, কারণ নির্ধারিত সময়ের পরেও বহু বুথে ভোটগ্রহণ চলেছে। এই দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়, আর সবচেয়ে কম ভোটের…

Read More

একাধিক এক্সিট পোলে অসমে ফের বিজেপি সরকার

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হতেই সামনে এসেছে একাধিক সংস্থার এক্সিট পোল। গত ৯ এপ্রিল অসমে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। রাজ্যের ১২৬টি বিধানসভা আসনে এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিভিন্ন সংস্থার এক্সিট পোল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। Vote Vibe, AXIS MY INDIA-র পাশাপাশি JVC-ও তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে।…

Read More

সমীক্ষায় বাংলায় এগিয়ে বিজেপি

২৯ এপ্রিল : বাংলায় ভোট শেষ। ৪ মে ইভিএম খোলার পর জানা যাবে চূড়ান্ত রায়। তার আগেই অবশ্য প্রকাশিত হতে শুরু করেছে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল। MATRIZE সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের ইঙ্গিত স্পষ্ট। মোট ২৯৪ আসনের মধ্যে MATRIZE বিজেপিকে দিয়েছে ১৪৬ থেকে ১৬১টি আসন। তৃণমূলকে দিয়েছে ১২৫ থেকে ১৪০ টি আসন।…

Read More

রাধামাধব কলেজের দেওয়াল পত্রিকা ‘কমার্স উইন্ডো’-র অষ্টম সংখ্যা প্রকাশিত

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : রাধামাধব কলেজ, শিলচরের (আরএমসি) বাণিজ্য বিভাগ ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য তাদের বিভাগীয় দেওয়াল পত্রিকা “কমার্স উইন্ডো”-র আনুষ্ঠানিক উন্মোচন উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাণিজ্য বিভাগের প্রধান ড. রূপম রায়। এতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, অশিক্ষক কর্মচারী, গ্রন্থাগারের সদস্যরা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানের শুরুতেই ড. রূপম…

Read More

নারী সংরক্ষণ বিল নিয়ে বিজেপি মহিলাদের পদযাত্রা, কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : নারী সংরক্ষণ বিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্রতর হচ্ছে শিলচরে। বিলের বিরোধিতার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বিজেপির মহিলা কর্মীরা। বুধবার বিকেলে নিউ শিলচর মন্ডলের উদ্যোগে কয়েকশ মহিলা কর্মী রাঙ্গিরখাড়ীর গোপাল আখাড়া পয়েন্ট থেকে শরৎপল্লী পয়েন্ট পর্যন্ত একটি শক্তিময় পদযাত্রা করেন।পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলারা “নারী শক্তির বিরুদ্ধে…

Read More

অবশেষে গ্রেফতার ট্রেডিং কেলেঙ্কারির ‘মাস্টারমাইন্ড’ জয়দীপ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : বরাক উপত্যকার বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় অবশেষে আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ দত্ত। তাঁর বাড়ি শিলচর থানার অন্তর্গত শ্রীকোণা প্রথম খণ্ড এলাকায়। মঙ্গলবার গভীর রাতে তারাপুর পুলিশ তাঁকে আটক করে। বুধবার তারাপুর টাউন আউটপোস্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার…

Read More

কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে আহত ভোটার থেকে শিশু! ‘শাহের জল্লাদ বাহিনী’, তোপ মহুয়ার

২৯ এপ্রিল : শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচনে সেই বাহিনীর বিরুদ্ধেই ক্যানসার আক্রান্ত মহিলা থেকে, সাধারণ ভোটারকে পেটানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সাতগাছিয়ায় শিশুও বাহিনীর লাঠির ঘায়ে আহত হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ‘ভোটের দিনে…

Read More

শিলচরের দাস কলোনিতে দুঃসাহসিক চুরি, বাড়ির দরজা ভেঙে লুটপাট

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : শিলচরের দাসকলোনিতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে কোয়ালিটি গ্রাফিক্সের স্বত্বাধিকারী পিনাকী দাস এবং সৃষ্টি নৃত্য অ্যাকাডেমির অধ্যক্ষা মৌমিতা বিশ্বাসের বাড়িতে চুরি সংঘটিত হয়। দু’জনই বাইরে রয়েছেন বর্তমানে। বুধবার সকালে প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিনের মতো দোকান খুলতে গিয়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। দেখা যায়, দরজাটি ভিতর থেকে…

Read More

দিবাং জলবিদ্যুৎ প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ, রোইংয়ে গ্রেফতার ৪

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অরুণাচল প্রদেশের রোইং এলাকায় দিবাং মাল্টিপারপাস হাইড্রোইলেকট্রিক প্রকল্পে যুক্ত সংস্থাগুলিকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল নগুরাং জন, গাংটে হামাক, তাই আপা এবং তাসার কসুম। লোয়ার দিবাং ভ্যালি (এলডিভি) জেলা পুলিশ ও রোইং পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল ও জল সরবরাহ মন্ত্রী মামা…

Read More