হাইলাকান্দির ATM-এ প্রতারণার অভিযোগ, টাকা বেরোনোর মুখে বসানো অতিরিক্ত বক্স
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : হাইলাকান্দি শহরের ব্যস্ত পাবলিক স্কুল রোডের পিএইচই-র পাশে থাকা SBI ATM-কে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও হাতে আসেনি নগদ। পরে এটিএমের টাকা বের হওয়ার রাস্তায় অস্বাভাবিক একটি অতিরিক্ত বক্স দেখতে পান ওই গ্রাহক। অভিযোগ, এটিএমের যেখান দিয়ে টাকা…
