‘আইনজীবী’ মমতা কবে নাম নথিভুক্ত করেছেন? নথি চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া
১৪ মে : ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে পুরোদস্তুর আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যেই এ রাজ্যের বার কাউন্সিলকে চিঠি দিল দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া’ (BCI)। ‘আইনজীবী’ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য ও তাঁর আইনি পেশার শংসাপত্র (লিগ্যাল প্র্যাকটিস স্টেটাস) দেখতে…
