বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন অমৃতপ্ৰভা মহন্ত। মঙ্গলবার সকালে ৬টা ৩০ মিনিটে হাফলং কারাগার থেকে মুক্তি পান তিনি। মুখে মাস্ক পরে কারাগার থেকে বেরিয়ে আসেন অমৃতপ্ৰভা মহন্ত। তবে কারাগার থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও মন্তব্য করেননি তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান অমৃতপ্ৰভা।
এদিন সকালে অমৃতপ্ৰভাকে নিতে হাফলং কারাগারে পৌঁছান তাঁর পরিবারের সদস্যরা। কারাগার থেকে বেরিয়ে একটি কালো রঙের থারে চড়ে সেখান থেকে রওনা দেন তিনি।
উল্লেখ্য, জুবিন গর্গ হত্যা মামলায় কারাবন্দি ছিলেন অমৃতপ্ৰভা মহন্ত। তাঁর মুক্তিকে ঘিরে এদিন সকাল থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে মুক্তির পর সাংবাদিকদের সামনে নীরব থাকেন তিনি।




