রামনগর-টিলাগ্রাম এলাকার বিশিষ্ট নাগরিক আশিক উদ্দিন বড়ভূইয়া প্রয়াত, জানাজা কাল

Spread the news

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শিলচরের রামনগর-টিলাগ্রাম এলাকার শিলচর ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এবং টিলাগ্রাম মসজিদের সম্পাদক আশিক উদ্দিন বড়ভূইয়া ওরফে ‘সোনা মেম্বার’ প্রয়াত হলেন। রবিবার দুপুর ২-৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই ভাই অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রামনগর-টিলাগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আগামীকাল সকাল ১০-৩০ মিনিটে টিলাগ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুর খবর পেয়ে রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর তাঁর বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *