সোনাবাড়িঘাটে লরির ধাক্কায় গুরুতর আহত যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সোনাবাড়িঘাট তেমাথায় এক ভয়াবহ দুর্ঘটনা এক যুবক গুরুতর আহত হন। লরির চাকায় যুবকের একটি পা পুরোপুরি পিষে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা তিনটে নাগাদ। আহত যুবক চেংকুড়ির এলগ্রিন গ্রান্টের বাসিন্দা শুকুরাম রিকশন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক বাজারে হেঁটে যাচ্ছিলেন। সেসময় শিলচর দিক থেকে সোনাই যাওয়ার পথে একটি লরির সাইডে হেলিয়ে পড়ে। এতে লরির পেছনের চাকা যুবকের পায়ের উপর দিয়ে চলে যায়। মারাত্মক রক্তক্ষরণ হয়। সঙ্গে থাকা আরও দুই বন্ধু ও স্থানীয়রা ১০৮ দিয়ে শিলচর মেডিক্যাল পাঠান। খবর পেয়ে সোনাই থানা ঘটনাস্থলে পৌঁছে। তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ আসার আগে ট্রাফিক পুলিশের সম্মতিতে ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে নেওয়া হয়।

এ দিকে, সড়কের অধিকাংশ জায়গা দখল করে অটো-বাইক সহ মাঝারি যান প্রায় সময় দাঁড়িয়ে থাকে। এতে মানুষের মধ্যে এক আতঙ্কে তাড়া করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *