বরাক তরঙ্গ, ১৩ জুন : যোরহাট জেলার ররৈয়া বিমানঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার একটি AN-32 পরিবহণ বিমানে অঘটনের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, বিমানটি নিরাপদে অবতরণ করার কিছুক্ষণ পরই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে, যার জেরে ঘাঁটি চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই বায়ুসেনার কর্মী ও জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বিমানের কিছু ক্ষয়ক্ষতির খবর মিললেও, এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।
বিস্ফোরণের কারণ কী এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের রিপোর্টের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।



