বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : ভারতের সংবিধান নির্মাতা’ ভারতরত্ন বাবাসাহেব ড. ভীম রাও আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন করল ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’। এ উপলক্ষে মঙ্গলবার ক্লাবের একটি প্রতিনিধিদল সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে শিলচর অফিস পাড়ায় অবস্থিত আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানে প্রকল্প চেয়ারপার্সন সজলকান্তি দাস উপস্থিতদের সামনে মহান নেতার জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। তিনি বিশেষভাবে সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের কল্যাণে আম্বেদকরজীর অসামান্য অবদান ও ত্যাগের কথা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে গাইডিং লায়ন সঞ্জীব রায়, প্রশান্ত ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।



