আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

Spread the news

১৬ মে : ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন যে, মার্কিন ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ অভিযানে বিশ্বের ‘সবচেয়ে সক্রিয় সন্ত্রাসী’ নিহত হয়েছে। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS)-এর দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকিকে (Abu-Bilal al-Minuki) শুক্রবার রাতে আফ্রিকায় ‘খতম’ করা হয়।

ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “আজ রাতে, আমার নির্দেশনায়, সাহসী আমেরিকান বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করতে একটি নিখুঁতভাবে পরিকল্পিত এবং অত্যন্ত জটিল অভিযান সফলভাবে পরিচালনা করেছে।” তিনি আরও জানান যে, আবু-বিলাল আল-মিনুকি আফ্রিকায় ‘লুকিয়ে’ ছিল এবং সূত্র মারফত মার্কিন কর্মকর্তারা তার অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলেন।

ট্রাম্প আরও লিখেছেন, “সে আর আফ্রিকার মানুষকে সন্ত্রস্ত করতে পারবে না বা আমেরিকানদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনায় সাহায্য করতে পারবে না। তাকে অপসারণের ফলে আইএস-এর বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো। এই অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ।”

আবু-বিলাল আল-মিনুকি একজন নাইজেরিয়ান নাগরিক এবং তার ওপর মার্কিন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’-এর নিষেধাজ্ঞা ছিল।

২০২৩ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাকে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী (Specially Designated Terrorist) হিসেবে ঘোষণা করেছিলেন। আইএস-পশ্চিম আফ্রিকা (ISIS-West Africa) এই সন্ত্রাসী গোষ্ঠীটির সবচেয়ে শক্তিশালী এবং মারাত্মক শাখাগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *