সোনাইয়ে কংগ্রেসে বড় ধাক্কা, এপি সভাপতিসহ পাঁচ সদস্যের দলত্যাগ

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : কাছাড় জেলার সোনাইয়ে কংগ্রেসে বড় ধাক্কা লাগল। সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি, সহ সভাপতি সহ পাঁচজন এপি সদস্য দলত্যাগ করেছেন বলে জানা গেছে।
এই দলত্যাগের ফলে সোনাইয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা দু’টি আঞ্চলিক পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দলত্যাগী সদস্যদের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে এলাকায়।

সোমবার প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর উদ্দেশ্যে এপি সভাপতি সিরিনা আক্তার লস্কর, আব্দুর রাকিব মজুমদার, রাজনা বেগম মজুমদার, কাদির আহমদ লস্কর ও রঞ্জনা বেগম বড়ভূইয়া সদস্যপদ ত্যাগপত্র প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে সোনাইয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *