পিএনসি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার অধীনস্থ পাথরকান্দি সমজেলার অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদিব রায়কে শোণিতপুরের অতিরিক্ত কমিশনার পদে বদলি করা হয়েছে। রায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন হাইলাকান্দি থেকে অতিরিক্ত জেলা কমিশনার সপ্ততী এন্দ।
রাজ্য সরকারের কর্মচারী বিভাগের দ্বারা জারি করা এক আদেশ যোগে রাজ্যের আরও বেশ কয়েকজন এসিএস অফিসারকে বদলি করা করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই বদলি করা হয়।




