বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট ব্লকের মণিয়ারখাল জিপির অর্ধশতাধিক কংগ্রেস কর্মী যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয় অটল ভবনে এক অনুষ্ঠানে ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাসের হাত ধরে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে ভিড়েন কংগ্রেসিরা। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে মণিয়ারখাল জিপির বিশিষ্ট কংগ্রেস কর্মী প্রাক্তন শিক্ষক শ্যামদেও কাহারের নেতৃত্বে এদিন তারা বিজেপিতে যোগ দেন। তাদের দলীয় উত্তরীয় ও টুপি পরিয়ে দলে স্বাগত জানান মণ্ডল সভাপতি অপূর্ব দাশ ,বিধায়ক নীহার রঞ্জন দাস ও দলীয় নেতা কর্মীরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামদেও কাহার বলেন ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নীহাররঞ্জন দাসের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান।

এদিকে, এদিনের যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন ভারতীয় জনতা পার্টী সব কর্মীদের সমান মর্যাদা দেয়। তিনি দলে যোগদানকারী সভাইকে স্বাগত জানিয়ে বলেন, আপনাদের যোগদানে বিজেপি আরও শক্তিশালী হয়েছে। তাই দলের নীতি আদর্শ মেনে নবাগতদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বিধায়ক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি অপূর্ব দাশ। তিনি নবাগতদের স্বাগত জানানোর পাশাপাশি দলের প্রতি আনুগত্য রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধলাই বিধানসভা কেন্দ্রের নির্বাচনি কনভেনার সীতাংশু দাস, ধলাইর বিধানসভা কেন্দ্রের সহ প্রভারি রাহুল ভট্টাচার্য , বিজেপির কাছাড় জেলা কমিটির সম্পাদক পরেশ তাঁতী, পূর্ব ধলাইর প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস, জেলা কমিটির সদস্য বিভাশরঞ্জন দেব প্রমুখ। উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব, দীপক রায়, সামাজিক মাধ্যম ইনচার্জ অন্তু দেব, প্রাক্তন জিপি সভাপতি শৈলেন্দ্রচন্দ্র দাশ, মনিয়ারখাল জিপি সভানেত্রী সুনিতা ভূঁইয়া, সীমারানি রায় প্রমুখ।



