জেলা ক্রীড়া সংস্থার কর্মীদের মধ্যে কম্বল বিতরণ খোঁজের

Spread the news

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : প্রয়াত পূর্ণেন্দুকুমার ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) যেসব কর্মী দিন-রাত পরিশ্রম করে জেলার খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তাঁদের হাতে সংস্থার পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ-র প্রাক্তন উপ-সভাপতি সুজন দত্ত, প্রাক্তন এজিএস এডাম যাদব পাল, বর্তমান কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, বর্তমান এজিএস অরিজিৎ গুপ্ত এবং খোঁজ শিলচরের সাধারণ সম্পাদক সজল লস্কর। অতিথিরা যৌথভাবে ক্রীড়া কর্মীদের হাতে কম্বল তুলে দেন। এদিন বক্তারা খেলাধুলার প্রসারে নিরলসভাবে কাজ করে চলা কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে এই উদ্যোগের জন্য খোঁজ শিলচর সংস্থাকে ধন্যবাদ জানান তাঁরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *