বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। যৌথ অভিযানে কাছাড় জেলায় প্রায় ৪০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলায় মাদক পরিবহনের খবর পেয়ে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। সেই অনুযায়ী সোমবার রাতে শিলচর বাইপাস-এর মেহেরপুর এলাকার কাছে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্কের সন্ধানে তদন্ত চালানো হচ্ছে।
এলাকায় মাদক পাচার রুখতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।



