বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : শিক্ষকদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের অর্জিত ছুটির সংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা সাংবাদিকদের সামনে মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান।
এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষকরা বছরে ১০ দিন করে অর্জিত ছুটি পেতেন। তবে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সেই ছুটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অসমের শিক্ষকরা বছরে ১০ দিনের পরিবর্তে ১৫ দিন করে অর্জিত ছুটি পাবেন।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষক মহলে সন্তোষের সঞ্চার হয়েছে এবং এটিকে শিক্ষকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ছবি এআই সৌজন্যে।



