রাজ্য মন্ত্রিসভার একাধিক বড় সিদ্ধান্ত, ১১২ জরুরি পরিষেবার আধুনিকীকরণে ৯৭.৯০ কোটি বরাদ্দ
বরাক তরঙ্গ, ৫ জুলাই : অসম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলির কথা ঘোষণা করেন। রাজ্যের ১১২ নম্বর জরুরি পুলিশ পরিষেবাকে আধুনিকীকরণের জন্য ৯৭.৯০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় দেরগাঁওয়ের লাচিত বরফুকন একাডেমিতে একটি অত্যাধুনিক নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হবে।…
