বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস ২০২৫–২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়। তাঁকে ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডস’ প্রদান করা হবে নিউজ ম্যানিয়া-র ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সহযোগিতা করছে কাছাড় কলেজ-এর বাংলা বিভাগ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে কাছাড় কলেজ অডিটোরিয়াম-এ এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।



