সোশ্যাল মিডিয়ায় শাসকের সমালোচনা করলেই পদক্ষেপ নয়! কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Spread the news

১০ ফেব্রুয়ারি : সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সমালোচনা করে শাসকের রোষে পড়ার ঘটনা যখন আকছার ঘটছে। তখন একটি মামলায় ‘তাৎপর্যপূর্ণ’ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তেলঙ্গানা হাই কোর্টের একটি নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালত সম্প্রতি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তাঁর বিরুদ্ধে ‘যান্ত্রিক’ ভাবে অভিযোগ দায়ের করে গ্রেফতার বা অন্য কোনও ধরনের হেনস্থা করা যাবে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, একটি অভিযোগ দায়ের হলেই পুলিশ পদক্ষেপ করতে পারবে না। প্রশাসনকে সময় নিয়ে তদন্ত করে দেখতে হবে। অভিযোগের আদৌ কোনও ভিত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তারপরই পদক্ষেপ নিতে পারবে। একই সঙ্গে অতিসক্রিয় থেকে প্রশাসনকে দূরত্ব বজায় রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *