রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : কাছাড় জেলার শিলচরে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হল। মঙ্গলবার সকাল আটটা থেকে জেলার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সারিবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করে পরীক্ষার্থীরা।
শিলচর শহরের নেতাজি হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্র, কলেজ রোড নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র, নরসিং হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্রে সহ শিলচর শহরের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে করা নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা চলছে।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা রাজ্যে মোট ৪,৩৮,৫৬৫ জন পরীক্ষার্থী রয়েছেন। রয়েছে ১,০৪৬টি কেন্দ্র। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও উঁচু সীমানা প্রাচীর থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি থাকবে। উত্তরপত্র মূল্যায়নের জন্য ৪৫টি কেন্দ্র নির্ধারিত রয়েছে। নকল ও বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা রেখেছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।



