মধ্যরাতে বেঙ্গালুরুর বিমানবন্দরে ছুরি হাতে যুবক, তাণ্ডব!

Spread the news

১৮ নভেম্বর : হাতে ছুরি, হামলার উদ্দেশে ট্যাক্সি চালকের দিকে এগিয়ে যাচ্ছে যুবক, সেই মুহূর্তেই তাঁকে আটক করল সিআইএসএফ (CISF)। সোমবার রাতে সিআইএসএফের তৎপরতায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বড় দুর্ঘটনা এড়ানো গেল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালত ইতিমধ্যেই ধৃতকে জেল হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ ও CISF সূত্রে জানা গেছে, ওইদিন ঘটনার কিছু সময় আগেই ওই যুবকের সঙ্গে দুই ট্যাক্সিচালকের কথা কাটাকাটি হয়। এরপরই তিনি হঠাৎ হাতে একটি লম্বা ছুরি নিয়ে ট্যাক্সিচালকদের ওপর হামলা করতে দৌড়ে আসেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। চোখের পলকে পরিস্থিতি বোঝেন ASI (এক্সিকিউটিভ) সুনীল কুমার ও তাঁর টিম। তাঁরা সামনে এগিয়ে গিয়ে অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সঙ্গে হামলাকারীকে কাবু করেন এবং তাঁর হাত থেকে ছুরিটি উদ্ধার করেন।
খবর : দ্য ওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *