নিউ শিলচর ছাত্র-যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : নিউ শিলচর ছাত্র-যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শিলচর সাই বিকাশ স্কুলের প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছেন।প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার আগামী ২১ ফেব্রুয়ারি গান্ধী ভবনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে। এই তথ্য জানান প্রতিযোগিতার ইনচার্জ উত্তম ঘোষ এবং অঙ্কন বিচারক অরুণকুমার পাল।

অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান উদয়শঙ্কর গোস্বামী, সভাপতি চিনু রায়, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী সহ নিবাস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ছাত্র-যুবকদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে বলে জানান সংস্থার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *