বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : সাংবাদিক সংগঠন অসম বার্তাজীবী সংঘ-এর ২০২৬-২৮ বর্ষের সাংগঠনিক নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সবক’টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক বিশ্বজিৎ দাস ও নির্বাচনী আধিকারিক ফণীধর দাস শনিবার রাতে প্রকাশিত প্রার্থীতালিকা অনুযায়ী সংঘের সমস্ত পদাধিকারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জানা গেছে, সংঘের মোট ২১টি পদের জন্য আয়োজিত এই সাংগঠনিক নির্বাচনে রাজ্যের বহু সাংবাদিক মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে সংঘের সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ভ্রাতৃত্ববোধের প্রতিফলনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ সম্ভব হয়।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয় এবং শনিবার ছিল প্রার্থীত্ব প্রত্যাহারের শেষ দিন। আগামী দু’বছরের জন্য মধুসূদন মেধি সভাপতি, যতীন ভাগবতী ও ভাস্কর শর্মা উপ-সভাপতি, অঞ্জনকুমার শর্মা সাধারণ সম্পাদক, অখিল কলিতা ও সোনাধর ডেকা সহকারী সম্পাদক, নবনীতা কলিতা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া অশ্বিনী কুমার দুয়ারা ও প্রশান্তকুমার মোদক সাংগঠনিক সম্পাদক, হেমন্ত বৰ্মণ প্রচার সম্পাদক, লক্ষীনন্দন কলিতা পত্রিকা সম্পাদক, আদিত্যচন্দ্র বৰ্মন কার্যালয় সম্পাদক এবং মনোজ কুমার গগৈ, দীপক শর্মা, তরণী চরণ কলিতা, প্রদীপ বৰ্মন, সাহেদ আলি আহমদ, ভাস্করজ্যোতি মেধি, কমল তালুকদার, দীপ হাজরিকা ও ভারত রাজবংশী কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে শনিবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত সংঘের এক জরুরি কার্যনির্বাহী সভায় হাইলাকান্দি অধিবেশনের প্রস্তাব অনুযায়ী রাহুল চক্রবর্তী ও কিশোরজ্যোতি শর্মা-কে আগামী দু’বছরের জন্য যথাক্রমে সহকারী সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। পাশাপাশি সংঘের সংবিধানের ৭ নম্বর ধারা (ঘ) উপধারা অনুযায়ী বর্তমান সাধারণ সম্পাদক মুকুট রাজ শর্মা-কে নতুন কমিটির উপদেষ্টা পদে মনোনীত করা



