ডিলিমিটেশনের নামে বরাকের দুই বিধানসভা আসন বিলুপ্ত করেছে বিজেপি : গৌরব গগৈ

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার দু’টি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার—এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে ওই দুই আসন পুনর্বহাল করা হবে। কাটিগড়ার বারুণী মেলার মাঠে আয়োজিত এক জনসভায় গৌরব গগৈ অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে। তাঁর দাবি, ভোটার তালিকায় ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে।

বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে গগৈ বলেন, আসামে বর্তমানে ‘সিন্ডিকেট রাজ’ কায়েম হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে ‘চোরের সরকার’ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়ন উপেক্ষিত থাকায় বিজেপির প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে। সভায় কংগ্রেসের একাধিক নেতা বিজেপি-বিরোধী বক্তব্য রাখেন এবং আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করার আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *