কাটিগড়ার রাজাটিলায় ইয়াবা উদ্ধার, আটক বাবা-ছেলেসহ তিন

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : কাছাড় পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে কাটিগড়া এলাকার রাজাটিলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে একটি টাটা সুমো গাড়ি, দু’টি বাইক এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি তিনজন মাদক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হল সাজাহান আহমদ, মুক্তদির আলম বড়ভূইয়া এবং তার ছেলে কামরুল আলম বড়ভূইয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ১ কিলোগ্রাম ৭৫ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *