মিজো নারী বিজ্ঞানীর পদোন্নতি, Scientist-E পদে উন্নীত ড. লালিয়ানপুই

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : মিজোরামের আইজলের বুংকাউন এলাকার বাসিন্দা ড. লালিয়ানপুই কাওলনি (লালানি) Scientist-D পদ থেকে Scientist-E পদে উন্নীত হয়েছেন। তিনি হমিংদাইলোভা কলনির (প্রয়াত) কন্যা।

বর্তমানে তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Wildlife Institute of India)-তে কর্মরত। সেখানে Scientist-D (পে লেভেল-১২) পদ থেকে তাঁকে Scientist-E (পে ম্যাট্রিক্স লেভেল-১৩) পদে উন্নীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে তিনি এই প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। প্রায় আট বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করার পর এই পদোন্নতি পেলেন ড. লালিয়ানপুই।
সূত্র : Zawlbuk Daily News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *