শিলচর NIA এর অভিযান, আটক মাদক মাফিয়া

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : শিলচরে অভিযান চালালো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। রবিবারের এই অভিযানে শহরের সেকেন্ড লিংক রোড এলাকা থেকে ধরা হয়েছে নুরুল ইসলাম ওরফে নুরুল হক নামে এক যুবককে। মাদক পাচারের সূত্রে তাকে ধরা হলেও সন্দেহ করা হচ্ছে, এই পাচার বাণিজ্য থেকে লব্ধ অর্থ সরবরাহ করা হয়ে থাকে জঙ্গি সংগঠনের তহবিলে।

জানা গেছে, নুরুল মূলত বরপেটা জেলার বাসিন্দা। তবে বেশ কিছুদিন ধরে তার আস্তানা শিলচর সেকেন্ড লিঙ্ক রোডে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *