বরপেটা জেলা বার্তাজীবী সংঘের দ্বি-বার্ষিক অধিবেশন
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : অসমের অন্যতম সাংবাদিক সংগঠন ‘আসাম বার্তাজীবী সংঘ’-এর ৫৩তম প্রতিষ্ঠা দিবস এবং ‘বরপেটা জেলা বার্তাজীবী সংঘ’-এর দ্বি-বার্ষিক অধিবেশন আগামী ১৮ নভেম্বর বুধবার দিনভর কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী কাঁসাশিল্পের নগরী সরথাবাড়ির উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বরপেটা জেলা বার্তাজীবী সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করা আসাম বার্তাজীবী সংঘ রাজ্যের কর্মরত সাংবাদিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ সুরক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে জোরালো ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির ৫৩তম প্রতিষ্ঠা দিবস এবং জেলা সমিতির দ্বি-বার্ষিক অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯.৩০ মিনিটে আসাম বার্তাজীবী সংঘের পতাকা উত্তোলন করবেন সংগঠনটির সহ-সভাপতি যতীন ভাগবতী। সকাল ৯.৪০ মিনিটে প্রদীপ প্রজ্বলন ও স্মৃতি তর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রদীপ প্রজ্বলন করবেন সংঘের সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শর্মা। স্মৃতি তর্পণ করবেন গিরিশচন্দ্র ডেকা মজুমদার, সরথাবাড়ির পাঁচখেল গঞা গয়রহর শাহেদ আলি আহমেদ, বরপেটা জেলা বার্তাজীবী সংঘের সভাপতি এবং সম্পাদক জাহিদুল ইসলাম।

সকাল ১০ টায় প্রাণের শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন আসাম বার্তাজীবী সংঘের উপদেষ্টা জগদীশ পাটগিরি, অভ্যর্থনা সমিতির সভাপতি অধর চন্দ্র ডেকা, সরথাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাতুল দাস এবং অভ্যর্থনা সমিতির উপদেষ্টা আদিত্য লহকর। সকাল ১০.১৫ মিনিটে সরথাবাড়ি পুরপতি প্রেমদা তামুলী চারাগাছ রোপণ করবেন। সকাল ১০.৩০ মিনিটে জেলা সমিতির প্রতিনিধিদের নাম নথিভুক্তকরণ এবং ১০.৪৫ মিনিটে প্রকাশ্য সভা, গ্রন্থ উন্মোচন তথা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রকাশ্য সভায় সভাপতিত্ব করবেন আসাম বার্তাজীবী সংঘের সহ-সভাপতি ভাস্কর শর্মা। সভা উদ্বোধন করবেন প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাহিত্যিক তথা শিক্ষাবিদ অক্ষয় কুমার মিশ্র। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘নিয়মীয়া বার্তা’-র সম্পাদক নরেশ কলিতা। নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় বার্তাজীবী মহাসংঘের সহ-সভাপতি ফণীধর দাস, সচিব বিশ্বজিৎ দাস এবং আসাম বার্তাজীবী সংঘের উপদেষ্টা মুকুট রাজ শর্মা।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরুক্ষেত্রীর বাপুজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. খগেন দাস, বরপেটার জেলা কমিশনার নবদ্বীপ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সমীরণ বৈশ্য এবং জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক রানা প্রতাপ শইকিয়া।
অনুষ্ঠানে ‘সরথাবাড়ীর কাঁহশিল্প’ (সরথাবাড়ির কাঁসাশিল্প) শীর্ষক গ্রন্থটি উন্মোচন করা হবে। গ্রন্থটির লেখক চক্রেশ্বর ডেকা। পাশাপাশি, ‘সংবাদ দর্পণ’ শীর্ষক স্মারকগ্রন্থটি উন্মোচন করবেন বরপেটা বিধায়ক দীপক কুমার দাস। এই উপলক্ষ্যে উপস্থিত থাকবেন বরপেটা জেলা বার্তাজীবী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মৃণালমল্ল পাটোয়ারী।

দুপুর ২.৩০ টা থেকে বরপেটা জেলা বার্তাজীবী সংঘের প্রতিনিধি সভা ও বিষয়বাছাই সভা অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের প্রতিটি কর্মসূচিতে সাংবাদিক, সাহিত্যপ্রেমী, বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বসাধারণের উপস্থিতি ও সহযোগিতা আন্তরিকভাবে কামনা করেছে আয়োজক সমিতি।



