বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। ঢকুয়াখনার মাতমরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অল্টো গাড়ি সেতু থেকে নিচে গড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। মৃতরা হলেন দুর্লভ বরুয়া ও বিচিত্র বরা।
এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন বিশ্বজিৎ খনিকর, অমরজ্যোতি শইকিয়া ও বিশ্বজিৎ শইকিয়া। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ে পাঠানো হয়েছে।

পাঁচ বন্ধুর একসঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




