দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে গাড়ি পড়ে সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু

Spread the news

৯ নভেম্বর : দীপাবলির আনন্দের রাতে ছত্তিশগড়ের গরিয়াবন্দ জেলার রাজিমে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নদীতে পড়ে যাওয়ায় সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাংবাদিক শীতল সাহু, তাঁর স্ত্রী ভারতী সাহু, ১৯ বছর বয়সি ছেলে বিকাশ এবং ২১ বছর বয়সি মেয়ে পূর্বা।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়পুর থেকে দীপাবলি উদযাপন করতে নিজেদের গ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন শীতল সাহু ও তাঁর পরিবারের সদস্যরা। পথে টিলা অ্যানিকাটের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। গভীর জলে তলিয়ে যাওয়ায় গাড়ির ভিতরে থাকা চারজনেরই মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। দীর্ঘ প্রচেষ্টার পর নদীর গভীর জল থেকে গাড়িটি উদ্ধার করার পাশাপাশি চারজনের দেহও উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মৃতদেহগুলি চম্পারণে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *