বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : প্রতি বছরের মতো এবারও শিলচর শহর ও শহরতলির সেরা কালীপুজো কমিটিগুলিকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে নেতাজি ছাত্র যুব সংস্থা। বাংলা সাপ্তাহিক পত্রিকা ‘যুব দর্পণ’-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বড়, মাঝারি ও ছোট—তিন বিভাগের পুজো কমিটিগুলিকে সম্মানিত করা হবে।

প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং থিমের অভিনব উপস্থাপনার ভিত্তিতে সেরা পুজো কমিটি নির্বাচন করা হবে। আগামী ১৩ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় শিলচরের গান্ধী ভবনে আয়োজিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক পুজো কমিটি ও ক্লাবগুলিকে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। নাম নথিভুক্তির শেষ তারিখ ৮ নভেম্বর। আগ্রহী পুজো কমিটিগুলি ৬০০১৫০০৪২৯ এবং ৯৭০৬৪৪৭০৭৬ নম্বরে যোগাযোগ করতে পারবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানান কর্ণধার দিলু দাস।




