বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষে প্রিন্সিপাল-কাম-সুপারিনটেনডেন্ট ড. অভিজিৎ স্বামী চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো বহুমুখী গবেষণার প্রসার, জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা প্রকল্প ও শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ তৈরি করা। পাশাপাশি গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখায় যৌথ গবেষণার সম্ভাবনা সম্প্রসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও মজবুত হবে। এর ফলে গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও বাড়বে।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে গুরুচরণ বিশ্ববিদ্যালয় তার গবেষণার পরিকাঠামো ও অনুকূল গবেষণা পরিবেশের উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থবহ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারও পুনর্ব্যক্ত হলো।



