শিলচর বাইপাসে WY ট্যাবলেট উদ্ধার, আসাম রাইফেলস ও পুলিশের অভিযানে আটক এক

Spread the news

বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাছাড় জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে শিলচর বাইপাস সড়ক থেকে বিপুল পরিমাণ WY ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি এক মাদক পাচারকারীকে আটক করেছে আসাম রাইফেলস।

অভিযান চলাকালীন উদ্ধার করা হয় মোট ১.৩৬৩ কেজি WY ট্যাবলেট। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৪৯ লক্ষ টাকা বলে জানা গেছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি স্কুটি এবং একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

আটক ব্যক্তিকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও বাজেয়াপ্ত সামগ্রীসহ পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এনডিপিএস (NDPS) আইনের অধীনে এ বিষয়ে পরবর্তী তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *