বিয়ে বাড়িতে গুলি, বেঘোরে প্রাণ গেল শিশুর

Spread the news

২ নভেম্বর : উত্তরপ্রদেশের বিয়ে বাড়িতে গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সি এক শিশুর। উত্তরপ্রদেশের সুলতানপুরের কাদিপুর থানা এলাকার ঘটনা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অর্শ প্যাটেল (Arsh Patel)। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে কাদিপুর থানার ফুটেরি বাঁকে (Futehari Banke) গ্রামে।

জানা গিয়েছে, সেখানকার সুরাপুরের একটি অনুষ্ঠান বাড়ি থেকে বিয়ের আসরের দিকে যাত্রা শুরু করেছিলেন বরযাত্রীরা। অর্শর বাবা গিরিবর গোপাল প্যাটেলের এক সম্পর্কীয় ভাই অনুরাগ প্যাটেলের বিয়ে ছিল। ওই যাত্রা শুরুর আগেই আনন্দ উদযাপন করতে সেখানে গুলি চালান অনুরাগের শ্যালক অজয় বলে জানা গিয়েছে। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল অর্শ। সেই গুলি লাগে পাঁচ বছর বয়সি অর্শর পেটে।

সঙ্গে সঙ্গে অর্শকে নিয়ে কাদিপুরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তার মা অমৃতা প্যাটেল এবং অন্য আত্মীয়রা। ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় সুলতানপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *