কাবুগঞ্জে জয়ী কালাখাল এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে দাপুটে জয় পেল কালাখাল এফসি। সোমবার অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে হাতিখাল রেদোয়ান এফসি-কে পরাজিত করে তারা।

ম্যাচের ১০ মিনিটে এলবিচ মার হেডের সাহায্যে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ১৬ মিনিটে বিকাশ শিংকর দ্বিতীয় এবং ৪৮ মিনিটে অগাস্ট সুচিয়াং তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কালাখাল এফসি-র এলবিচ মার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অ্যাকাডেমির সহ-সভাপতি জাকির আহমেদ লস্কর ও সাধারণ সম্পাদক জইনুল হক লস্কর। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আবু আব্বাস লস্কর, সাহিদ চৌধুরী ও জাফর বড়ভূইয়া। এদিকে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে শিলচরের চেংদুয়ার এফসি ও কৃষ্ণপুরের ভিক্টোরি ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *