চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, মাঝপথে আটকে গেল মালবোঝাই ট্রাক

Spread the news

১ নভেম্বর : মালবোঝাই ভারী ট্রাকের ভার সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। সেতুর মাঝের অংশ বসে যাওয়ায় বিপজ্জনক পরিস্থিতিতে আটকে পড়ল ট্রাকটি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মাথাভাঙা-২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মালবোঝাই ভারী ট্রাক সেতুর উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই সেতুর মাঝের অংশ ভেঙে নিচের দিকে বসে যায়। এর ফলে সেতুর উপরেই আটকে পড়ে ট্রাকটি। আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেতু ভেঙে যাওয়ার কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হয় যান চলাচল। সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ ব্যবস্থা নিয়েও তৈরি হয় সমস্যা। সেতুটি ভেঙে পড়ার ঘটনায় এর নির্মাণের গুণমান ও ভারবহন ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সেতুর পরিকাঠামো পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *